News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ মহিলার বাড়ির পাশেই অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, রহস্য
Image

নিখোঁজ মহিলার বাড়ির পাশেই অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, রহস্য

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : কয়েক মাস যাবত নিখোঁজ ছিলেন মহিলা। আজ বাড়ি থেকে সামান্য দূরে নির্জন স্থানে তাঁর অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে ওই মহিলার বাড়িতে প্রচন্ড হৈ চৈ শুনেছেন স্থানীয় মানুষ। তাই, পুলিশ তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধর্মনগর থানাধীন মঙ্গলকালি ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অজয় চন্দ্র মহিষ্যদাসের স্ত্রী লক্ষ্মী রাণী মহিষ্যদাসের(৪১) মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল রাতে তিনি বাড়ি ফিরেছিলেন বলে এলাকাবাসী অনুমান করছেন। ফলে, সন্দেহের তীর মৃতার স্বামীর দিকেই রয়েছে। কারণ, কয়েকমাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরতেই খুন হয়েছেন মহিলা, এমনটা মনে করা হচ্ছে।  

পরকীয়ায় আসক্তিতেই ঘর ছেড়েছিলেন তিন সন্তানের জননী লক্ষ্মী রাণী মহিষ্যদাস, এমনটাই তাঁর স্বামী আক্ষেপ করে বলেছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন তাঁর স্ত্রী। অনেক খুঁজেও তাঁকে না পেয়ে ধর্মনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু, পুলিশ তাঁর স্ত্রীর কোন খোঁজ পায়নি। তিনি বলেন, প্রেমিকের সাথে পালিয়ে ধর্মনগর গেছেন এমন খবর জানতে পেরেছিলেন। সেই সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে প্রেমিক। কিন্তু, মহিলার বাড়ি থেকে সামান্য দূরে অর্ধ নগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধারে সন্দেহ দেখা দিয়েছে।

ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা বলেন, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ছাগল চড়াতে গিয়ে ওই মহিলার অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। ফরেন্সিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, মৃতদেহের আশেপাশে পৃথক স্থান থেকে মহিলার জুতা, টাকার ব্যাগ এবং কাপড় পাওয়া গিয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। এখন ময়না তদন্তের এবং ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত ওই ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। তবে, স্থানীয় মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, গতকাল রাতে প্রতিবেশীরা মৃতার বাড়িতে প্রচন্ড হৈ চৈ শুনতে পেয়েছেন। তবে, ওই হৈ হট্টগোলে মহিলা ছিলেন কিনা তা প্রতিবেশীরা নিশ্চিতভাবে বলতে পারেননি। তাই, ওই খুনের ঘটনায় রহস্য অনেকটাই বেড়েছে। তবে, খুব শীঘ্রই খুনের ঘটনার কিনারা হয়ে যাবে বলে তিনি দাবি করেছেন।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top