News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাট নির্বাচনের প্রচারে ভোটারদের প্ররোচিত করছে কংগ্রেস
Image

গুজরাট নির্বাচনের প্রচারে ভোটারদের প্ররোচিত করছে কংগ্রেস

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করার সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে কংগ্রেস। তারা ক্ষমতায় এসে পুরনো পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করবে বলে ঘোষণা করেছে।

সোমবার কংগ্রেস টুইট করে লিখেছে, গুজরাটে সরকার গঠিত হলে দল রাজ্যে পুরানো পেনশন ব্যবস্থা চালু করবে, সরকারি চাকরিতে চুক্তি ব্যবস্থার অবসান ঘটাবে। ১০ লক্ষ সরকারি চাকরি দেবে। ৩ হাজার টাকা বেকার ভাতা, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার এবং ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে। কংগ্রেস আরও জানিয়েছে, সরকার গঠনের পরে ১০ ​​লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার সুবিধা দেবে এবং কৃষকদের তিন লক্ষ টাকার ঋণ মুকুব করবে এবং বিদ্যুৎ বিল মুকুব করবে।
কংগ্রেস বলেছে, করোনা আক্রান্ত পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে ও মেয়েদের কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। ৩ হাজার সরকারি ইংরেজি স্কুল খোলা হবে। দুধ উৎপাদনকারীদের প্রতি লিটারে ৫ টাকায় খাদ্য সরবরাহ করা হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top