News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে পর্যালোচনা বৈঠক করলেন অসমের আবাসন ও নগরোন্নয়ন এবং জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘল
Image

করিমগঞ্জে পর্যালোচনা বৈঠক করলেন অসমের আবাসন ও নগরোন্নয়ন এবং জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘল

করিমগঞ্জ (অসম), ২৮ সেপ্টেম্বর (হি. স.) : অসম মন্ত্রিসভার শিলচর কেবিনেট বৈঠকে যোগ দিতে এসে সোমবার করিমগঞ্জ জেলায় এসে উপস্থিত হন অসমের আবাসন ও নগরোন্নয়ন এবং জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘল । করিমগঞ্জে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন আধিকারিকদের নিয়ে এদিন তিনি পর্যালোচনা বৈঠকে যোগ দেন ।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, করিমগঞ্জের পুরসভা এলাকা করিমগঞ্জ শহর, রামকৃষ্ণনগর, বদরপুর এলাকার কাজ কর্মগুলি সমীক্ষা করা হয়েছে । বিশেষ প্রধানমন্ত্রীর যে বিশেষ প্রকল্পগুলি যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন এই বিষয়ে আলোচনা করা হয়েছে ।

মন্ত্রী বলেন, বিশেষ করে পুরসভা এলাকায় যাহাতে করে স্বচ্ছ ভারত অভিযান এই দিকটা ভালো করে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় পর্যালোচনা বৈঠকে ।

তিনি বলেন, করিমগঞ্জ শহর সহ বদরপুর এবং রামকৃষ্ণ নগর পুরসভা এলাকায় বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা করার জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে । আগামী কয়েকদিন এর মধ্যে এগুলো এক এক করে বাস্তবায়ন করা হবে । বলেন, গত কুড়ি বছর ধরে পুরসভা এলাকা পুনর্নির্ধারণ করা হয়নি । বর্তমানে করিমগঞ্জ পুরসভা এলাকা পুনর্নির্ধারণ করা হচ্ছে । আর এতে প্রায় ২ হাজার মানুষ পুরসভায় আওতাই আসছেন ।

আবাসন ও নগরোন্নয়ন এবং জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘল জানান যে, করিমগঞ্জ বদরপুর রামকৃষ্ণ নগর পুরসভা এলাকায় মাস্টার প্লেন তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে । এই প্লেন বাস্তবায়ন হলে চেহারা পরিবর্তন হবে সবকটি পুরসভা এলাকায় । সঙ্গে বন্যা সমস্যা সমাধান হবে ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top