News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়িতে যাওয়ার পথে বিশালগড়ে খাদে পড়ল গাড়ি, গুরুতর আহত পাঁচ
Image

মাতাবাড়িতে যাওয়ার পথে বিশালগড়ে খাদে পড়ল গাড়ি, গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার পথে শনিবার সকালে সিপাহীজলা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ বিশালগড় সিপাইজলা এলাকায় গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৫ জন৷ ঘটনা বিবরণ জানা যায় , শনিবার সকালে তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতারবাড়ির উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় সিপাহীজলা এলাকায গভীর খাদে পড়ে যায় গাড়ি৷ গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হয়৷ পথ চলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেন বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে৷ তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত  পাঁচজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হল রঞ্জিত দাস বয়স ৩০, সুরজ দেবনাথ বয়স ২৭, মৌসুমী দাস বয়স ৩১, আবৃত্তি সাহা বয়স ১০ ও  গণেশ সাহা বয়স ৩৫৷ তাদের  বাড়ি তেলিয়ামুড়া এলাকায়৷ উদয়পুর মাতাবাড়ি যাবার পথে বিশালগড় সিপাহীজলা এলাকায় ঘটে দুর্ঘটনা৷ দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top