News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধবারেও পলিগ্রাফ পরীক্ষা হল না শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবের
Image

বুধবারেও পলিগ্রাফ পরীক্ষা হল না শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবের

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : শারীরিক ভাবে সুস্থ নন দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনে অভিযুক্ত আফতাব আমিন পুণাওয়ালা। তাই বুধবারেও তাঁর পলিগ্রাফ পরীক্ষা হচ্ছে না বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকভাবে চললে বৃহস্পতিবার এই পরীক্ষা হতে পারে।

বুধবার ফরেন্সিক বিশেষজ্ঞদের দল জানায়, আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন, তা না থাকায় এই পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। অভিযুক্ত শারীরিক ভাবে সুস্থ না হলে পরীক্ষার ফলাফল অন্যরকম হতে পারে বলে আশঙ্কা ছিল পুলিশের মধ্যেও।

আগে থেকেই ঠিক ছিল বৃহস্পতিবার আফতাবের নার্কো পরীক্ষা হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একই দিনে দু’টি পরীক্ষা করা যাবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পলিগ্রাফ পরীক্ষাকে ‘লাই ডিটেক্টর টেস্ট’-ও বলা হয়ে থাকে। অভিযুক্তকে একগুচ্ছ প্রশ্ন করা হয় এই প্রক্রিয়ায়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় অভিযুক্তের রক্তচাপ, নাড়ির স্পন্দন দেখা হয়। অভিযুক্ত সত্য কথা বলছেন কি না, তা এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে দেখা হয়।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top