News Flash

Image

ব্যবসায়ীকে অপহরণ, ৩৩ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন

বারুইপুর, ২৩ নভেম্বর (হি. স.) : এক ব্যবসায়ীকে নিজের দোকান থেকে অপহরণ করলো একদল অপহরণকারী। অপহরণের পর ওই ব্যবসায়ীর বাড়িতে ৩৩ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন করে অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধোপাগাছি এলাকায়। অপহৃত ব্যবসায়ীর নাম আব্দুল হালিম সর্দার। এই বিষয়ে ওই ব্যবসায়ীর পরিবার বুধবার সন্ধ্যায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনটি আটো নিয়ে বেশ কয়েকজন অপহরণকারী আসে আব্দুল হালিমের দোকানে। তখন দোকানেই ছিল সে। অভিযোগ জোর করে দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনার কিছুক্ষণ বাদে তাঁর স্ত্রীকে ফোন করে ৩৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় পরিবারে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অপহৃত ব্যবসায়ীর স্ত্রী মিনা সর্দার বারুইপুর থানায় স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শ্যামবাজার এলাকা থেকে তিন যুবক একটি ভাড়ার গাড়িতে চেপে আসে আগে, পড়ে তিনটি অটো আসে। এদিন সকলে মিলে ওই ব্যবসায়ীকে অপহরণ করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ব্যবসা সংক্রান্ত লেনদেনের কারণে এই অপহরণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top