News Flash

Image

অসম-মেঘালয় সীমান্তে গোলাগুলি, এক বনরক্ষী সহ হত চার, আহত বহু

ডিফু (অসম), ২২ নভেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তে গোলাগুলির ঘটনায় এক বনরক্ষী সহ মৃত্যু হয়েছে চারজনের। আজ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মইক্রোং এলাকায় বন বিভাগের দল পাচারকৃত কাঠ বোঝাই একটি ট্রাক আটকানোর চেষ্টা করলে গোলাগুলির ঘটনাটি সংঘটিত হয়েছে। মৃত বনরক্ষীকে বিদ্যাসিং লেখতে বলে শনাক্ত করার পাশাপাশি অপর এক বনরক্ষী অভিমন্যু এই ঘটনায় আহত হয়েছেন। অন্যদিকে তিন নিহতকে খাসি জনগোষ্ঠীর কাঠ পাচারকারী বলে পরিচয় পাওয়া গেলেও তাদের নামধাম এখনও জানা যায়নি।

মূলত আজ ভোররাতে মইক্রোং এলাকায় বন বিভাগের দল পাচারকৃত চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করার চেষ্টা করে। ট্রাকটি থামেনি, বরং দুরন্ত গতিতে পালিয়ে যায়। তবে বনরক্ষীর দল কোনওভাবে ট্রাকটির একটি টায়ার পাংচার করে থামাতে সক্ষম হলে তিনজনকে আটক করে। বনরক্ষীরা চোরাই কাঠ বোঝাই মিনি ট্রাককে জিরিকিঙে নিয়ে আসেন।

ইত্যবসরে চোরাই কাঠ বাজেয়াপ্ত এবং তিনজনকে আটক করার খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে পাচারকৃত ট্রাককে জিরিকিং থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে কাঠ বোঝাই মিনি ট্রাককে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশ ও বনরক্ষীর দলের ওপর হামলা চালায় চোরাকারবারির দল। আত্মরক্ষায় পুলিশকে গুলি চালাতে হয়েছে। এতে এক বনরক্ষী সহ চারজন নিহত হয়েছেন।

এদিকে, পশ্চিম কারবি আংলঙের পুলিশ সুপার ইমদাদ আলি ঘটনার তদন্ত করতে দলবল নিয়ে অকুস্থলে গিয়ে পৌঁছেছেন। এই খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে মেঘালয় পক্ষের অভিযোগ, আসাম পুলিশ জয়ন্তিয়াপাহাড় জেলার লাস্কিন ব্লকের মুক্রোহ গ্রামে স্থানীয় বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে আসাম পুলিশ চারজনকে হত্যা করার পাশাপাশি বহুজনকে আহত করেছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top