News Flash

  • Home
  • খেলা
  • কাতার বিশ্বকাপ : নির্বাসনের ভয়ে প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ
Image

কাতার বিশ্বকাপ : নির্বাসনের ভয়ে প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ

দোহা, ২১ নভেম্বর (হি.স.): বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিশেষ একটি ব্রেসলেট পরে বিশ্বকাপে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের সাতটি দেশ। তবে নির্বাসিত হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত বদল করল তারা।

ইংল্যান্ড, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও স্যুইৎজারল্যান্ড – এই সাত দেশ সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্যের প্রতিবাদে তাঁদের ফুটবলাররা একটি বিশেষ ব্রেসলেট পরে মাঠে নামবেন। যে ব্রেসলেটের নামকরণ করা হয়েছিল ওয়ান লাভ। এই সাত দেশের মধ্যে সোমবার মাঠে নামে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েলশ। অনেকেই দেখতে চাইছিলেন যে, এই তিন দল সোমবার ওয়ান লাভ ব্রেসলেট পরে মাঠে নামেন কি না।

কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল সাত দেশই। ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবলের মাঠ থেকে কোনও রাজনৈতিক বার্তা দিলে বা ইঙ্গিত বহনকারী কাজ করলে সংশ্লিষ্ট দেশ বা ফুটবলারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে। অধিনায়কদের হলুদ কার্ড দেখানো হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিশ্বকাপ চলাকালীন সেইরকম কোনও বিতর্ক যাতে না হয়, সেই কারণে ব্রেসলেট পরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল এই সাত দেশ। ইংল্যান্ড বনাম ইরান ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ফিফার অনমনীয় মনোভাবের সমালোচনাও করা হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top