News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাতার বিশ্বকাপ : ‘বিয়ার চাই’ প্রথম ম্যাচে গ্যালারি থেকে চিৎকার ইকুয়েডর সমর্থকদের
Image

কাতার বিশ্বকাপ : ‘বিয়ার চাই’ প্রথম ম্যাচে গ্যালারি থেকে চিৎকার ইকুয়েডর সমর্থকদের

দোহা, ২১ নভেম্বর (হি.স.): রবিবার কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই ইকুয়েডরের কাছে পরাস্ত আয়োজক দেশ। কিন্তু ম্যাচের ফলাফলের থেকেও দর্শকদের নজর কাড়ল গ্যালারির কর্মকাণ্ড। বিয়ারের দাবিতে গলা ফাটালেন ইকুয়েডর সমর্থকরা।

প্রথমে বলা হয়েছিল, কাতার বিশ্বকাপে বিয়ার খাওয়ায় কোনও বাধা নেই। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রাজার আপত্তিতে বিয়ার বিক্রি বন্ধ করে আয়োজকরা। আর তাতেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। তবে কাতারের পাশে দাঁড়িয়ে সুর চড়ান ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো। তিনি দাবি করেন, তিন ঘণ্টা বিয়ার পান না করলেও বেঁচে থাকবেন দর্শকরা। কোনও দেশের নিয়মকানুন এভাবে রাতারাতি বদলে ফেলা যায় না বলেও জানান তিনি। কিন্তু দর্শকরা যে সেসব এক বাক্যে মেনে নিতে রাজি নন, সেটাই যেন উদ্বোধনী ম্যাচের গ্যালারি থেকে বুঝিয়ে দিতে চাইলেন তাঁরা।

রবিবার আল বায়াত স্টেডিয়ামে বিনা বিয়ারেই ৯০ মিনিটের ম্যাচ দেখেন দর্শকরা। কিন্তু যেখানে দল দুই গোলে জিতছে, সেখানে বিয়ারের বোতল হাতে ‘চিয়ার্স’ বলে সেলিব্রেট করা যাচ্ছে না, এমনটা যেন মন থেকে মানতে পারছিলেন না ইকুয়েডর ফ্যানরা। আর সেই কারণেই একযোগে বিয়ার পানের অনুমতি চেয়ে চিৎকার করে ওঠেন তাঁরা। ‘আমরা বিয়ার চাই’। খেলার মাঝেই গ্যালারিতে ওঠে এই স্লোগান। আর সেই ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই প্রতিবাদে কি কোনও বদল ঘটাবে? তা সময় বলবে। তবে কাতার যে কোনওভাবেই বিতর্ক থেকে বেরতে পারছে না, তা স্পষ্ট।

মাঠের ভিতরে বিয়ার পানের অনুমতি না থাকলেও অবশ্য ফ্যান জোনে বিয়ার পাওয়া যাচ্ছে। সেখানে ইচ্ছামতো বিয়ার পানে কোনও বাধা নেই।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top