News Flash

  • Home
  • দেশ
  • শেষকৃত্যের জন্য কেওড়াতলা মহাশ্মশানে আনা হল ঐন্দ্রিলার মরদেহ
Image

শেষকৃত্যের জন্য কেওড়াতলা মহাশ্মশানে আনা হল ঐন্দ্রিলার মরদেহ

কলকাতা,২০ নভেম্বর (হি. স.): শেষ হলো একটা অধ্যায়ের। মাত্র ২৪- এই শেষ হয়ে গেল একটা তরতাজা প্রাণ। চিরতরে চির ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার না ফেরার দেশে পাড়ি দিলেন সে। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন ঐন্দ্রিলার ।

কেওড়াতলায় অভিনেত্রীর শেষকৃত্যে থাকবেন পরিবারের সদস্য এবং মন্ত্রীরা। কেওড়াতলা শ্মশানে ঐন্দ্রিলার শেষকাজে তাঁর অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিরা ঢুকতে পারবেন না। অভিনেত্রীর শেষকৃত্যে একমাত্র তাঁর পরিবারের সদস্যরা এবং রাজ্যের মন্ত্রীরাই থাকতে পারবেন। এমনই জানিয়ে দেওয়া হল। কেওড়াতলায় পরিজনের সৎকারের জন্য যাঁরা এসেছিলেন, তাঁরা ঐন্দ্রিলার মরদেহ দেখতে ভিড় করেন। অভিনেত্রীকে শেষ বারের মত দেখতে অনেকে মোবাইলে ভিডিয়ো কল করাও শুরু করে দেন।
১৫ বছর বয়স থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । এরপর বহুবার মারন রোগ কে হারিয়ে বাড়ি ফিরে এসেছিলেন অভিনেত্রী । কিন্তু চলতিবার আর তা হলো না । গত ১ নভেম্বর আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী । রবিবার টানা ১৯ দিনের লড়াই শেষ হল । রবিবার হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে অভিনেত্রীর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কুদঘাটের বাড়িতে এরপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে । এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার ।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top