News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, সাসপেন্ড ৩ পড়ুয়া
Image

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, সাসপেন্ড ৩ পড়ুয়া

বেঙ্গালুরুর, ১৯ নভেম্বর (হি.স.) : বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান । ঘটনার ভিডিও ভাইরাল হয়তেই তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ । অন্যদিকে পড়ুয়াদের গ্রেফতার করেছে পুলিশ। যদিও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তিন নাবালক পড়ুয়া দাবি করেছে, নিছক মজাচ্ছলে এই কাজ করেছিল তারা। এদিকে পড়ুয়াদের বাবা-মাকে জবাবদিহি করতে বলা হয়েছে কলেজের তরফে। পুলিশের দাবি, এর সঙ্গে আন্তর্জাতিক যোগ নেই।

জানা গেছে, কলেজে প্রতিবারের মতই আগামী ২৫ ও ২৬ নভেম্বর বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। বসবে শিল্পীদের নাচ-গানের আসর ও অন্য অনুষ্ঠান। তার প্রস্তুতি চলাকালীন ঘটনাটি ঘটে। পড়ুয়ারা যখন তাদের প্রিয় আইপিএল দল নিয়ে স্লোগান দিচ্ছিল, তখনই ওই দুই পড়ুয়া আচমকা ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান তোলে বলে অভিযোগ। অভিযুক্তদের নাম আরিয়ান, দিনাকর এবং রিয়া। বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে। এক পড়ুয়া বিতির্কিত স্লোগান দেওয়ার ভিডিও রেকর্ডিং করে ফেলে। যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলার পরই বাকি পড়ুয়ারা ওই দু’জনকে দিয়ে পালটা ‘জয় হিন্দ’ এবং ‘জয় কর্নাটক মাতে’ স্লোগান তুলতে বাধ্য করে। যদিও ভিডিওর কারণে এই কাণ্ড নিয়ে শোরগোল পড়ে যায়। পাকিস্তানের নামে স্লোগান তোলায় পড়ুয়াদের সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে, পুলিশ গ্রেফতার করে ছাত্রছাত্রীদের। যদিও পরে তাদের জামিন দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, পড়ুয়াদের গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও তিন পড়ুয়া দাবি করেছে, কোনও উদ্দেশ্যে নয়, নিছক ‘মজাচ্ছলে’ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছিল তারা। এদিকে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত পড়ুয়াদের বাবা-মাকে চিঠি দিয়ে জবাবদিহি করতে বলেছে। পুলিশের এক আধিকারিক দাবি করেন, এর সঙ্গে আন্তর্জাতিক যোগ নেই। তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top