News Flash

  • Home
  • দিনের খবর
  • সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী, করতে পারেন জনসভা
Image

সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী, করতে পারেন জনসভা

কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : চলতি মাসেই সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখে সেখানে যাওয়ার পর গোসাবার মাঠে জনসভা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, ২৯ নভেম্বর মুখ্যমন্ত্রীর সজনেখালিতে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এমনকী রাতে সেখানে থাকারও সম্ভাবনা রয়েছে তাঁর। পরদিন ৩০ নভেম্বর লঞ্চে চেপে নদী ভাঙন ঘুরে দেখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সফরে গিয়ে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নদিয়া জেলার কৃষ্ণনগরে গিয়ে রাজ্যে আরও নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন এবং বসিরহাটকে আলাদা জেলা তৈরির কথা জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উত্তর ২৪ পরগনার ৬টি জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩টি ব্লক সুন্দরবনের আওতাভুক্ত। দক্ষিণ ২৪ পরগনার ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। আর উত্তর ২৪ পরগনার মধ্যে যে ছটি ব্লক সুন্দরবন অঞ্চলে রয়েছে সেগুলি নিয়ে তৈরি হতে পারে বসিরহাট জেলা। সজনেখালি সফরে এই নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্রের খবর, সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন, সেখানে জেলাভাগের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সজনেখালি যাওয়ার আগে ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠক সেরে কলকাতা থেকে সজনেখালি রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top