News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় পরিয়ায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণের অর্থ, গ্রেফতার স্ত্রী
Image

মালদায় পরিয়ায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণের অর্থ, গ্রেফতার স্ত্রী

মালদা, ৯ নভেম্বর (হি.স.) : রাজ্যে ফের উদ্ধার কাটা। শনিবার মালদায় পরিয়ায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা । এদিন মালদার কালিয়াচক থানার গঙ্গানারায়ণপুর এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে মোট ৩৭ লক্ষ টাকা । ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেলবন্দি ওই শ্রমিক। মনে করা হচ্ছে, ওই টাকার সঙ্গে মাদক কারবারের সরাসরি যোগ রয়েছে।

শনিবার রয়্যাল শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে হানা দেন এসটিএফের আধিকারিকরা। সেখানে সন্ধান পাওয়া যায় ‘গুপ্তধন’-এর। রয়্যালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৩৭ লক্ষ টাকা। এসটিএফ ওই টাকা বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে রয়্যালের স্ত্রী ফতিমা বিবিকেও। এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে মাদক কারবারের সরাসরি যোগ আছে বলে মনে করছেন এসটিএফ আধিকারিকরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফতিমার স্বামী রয়্যালকে মাদক মামলায় গ্রেফতার করা হয় কালিয়াচক থানার মোজামপুর থেকে। তার কাছে পাওয়া যায় হেরোইনও। রয়্যাল এখন রয়েছে সংশোধনাগারে। তাকে জিজ্ঞাসাবাদ করেই সন্ধান পাওয়া যায় ওই টাকার। শুরু হয়েছে ওই ঘটনার তদন্তও।

এই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে মালদারই গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালিয়ে সিআইডি আধিকারিকরা। উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। টাকা গোনার জন্য যন্ত্রও নিয়ে আসতে হয়েছিল সিআইডি গোয়েন্দাদের। মালদার গাজোল ঘাকশোলে ভারত সেবা আশ্রমের ঠিক বিপরীতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে জয়প্রকাশ সাহার বাড়ি। জানা গিয়েছে, সেখান থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছিল। যদিও তাঁর বাড়িতে ওই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তার উত্তর মেলেনি।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top