News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির প্রচারে বড় নেতাদের অন্তর্ভুক্ত, নড্ডা, রাজনাথ সিং সহ অনেকেই করবেন রোড শো
Image

বিজেপির প্রচারে বড় নেতাদের অন্তর্ভুক্ত, নড্ডা, রাজনাথ সিং সহ অনেকেই করবেন রোড শো

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য দিল্লি বিজেপির প্রস্তুতির গতিকে আরও বাড়াচ্ছে এবং দলের প্রচারে এখন বড় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে, দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক তথা এনডিএমসি সদস্য কুলজিৎ সিং চাহাল শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৪ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন দিল্লিবাসীকে অরবিন্দ কেজরিওয়াল সরকারের দুর্নীতি পরিষ্কার করার সুযোগ।

কুলজিৎ সিং চাহাল বলেন, আগামীকাল রবিবার ২০ নভেম্বর দিল্লিতে প্রচারের একটি সুপার সানডে হবে, দলের জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা একটি রোডশোর মাধ্যমে প্রচারের জন্য সঙ্গম বিহারে নামবেন।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, হরদীপ সিং পুরি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং ও মীনাক্ষী লেখি, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্ত, উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, সাংসদ দীনেশ লাল যাদব ‘নিরহুয়া’ দিল্লির বিভিন্ন এলাকায় রোড শোয়ের মাধ্যমে প্রচার করবেন। দিল্লির সাংসদ ড. হর্ষবর্ধন, মনোজ তিওয়ারি, রমেশ বিধুরি, পরবেশ সাহেব সিং, গৌতম গম্ভীর, হংসরাজ হংসও রোড শোতে যোগ দেবেন।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top