News Flash

  • Home
  • দেশ
  • বীর সাভারকরের অপমান মহারাষ্ট্র সহ্য করবে না: সঞ্জয় রাউত
Image

বীর সাভারকরের অপমান মহারাষ্ট্র সহ্য করবে না: সঞ্জয় রাউত

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্র কোনও মূল্যে বীর সাভারকারের অপমান সহ্য করবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বতঃস্ফূর্তভাবে বীর সাভারকরের প্রসঙ্গে মতামত নিয়ে একথা সাফ জানিয়েছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। রাহুলের ভারত জোড়ো যাত্রার ইস্যু হল মূল্যস্ফীতি, বেকারত্ব ও বিদ্বেষের রাজনীতির অবসান ঘটানো। রাহুল গান্ধী বীর সাভারকরের ইস্যু উত্থাপন করলে মহাবিকাশ আঘাড়িতে আঘাত হতে পারে।

সঞ্জয় রাউত শুক্রবার সাংবাদিকদের বলেন, শিবসেনা দীর্ঘদিন ধরে বীর সাভারকরকে সমর্থন করে আসছে। আজকে যারা বীর সাভারকরের ইস্যু তুলছেন শুধুমাত্র রাজনীতির জন্য, আগে বীর সাভারকর তাদের এজেন্ডায় ছিলেন না। বীর সাভারকরকে সমর্থন করা মানে তার চিন্তাভাবনাকে আত্মস্থ করা। যারা বীর সাভারকরের নামে রাজনীতি করছেন তাদের অবিলম্বে বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া উচিত। কেউ এর বিরোধিতা করবে না।
প্রসঙ্গত, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় বলেছিলেন যে বীর সাভারকর তাঁর সাজা কমানোর জন্য ব্রিটিশদের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন। এই বক্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের পরিবেশ। রাহুল গান্ধীর বিরুদ্ধে দাদর থানায় মামলা দায়ের করেছেন বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top