News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন পরিস্থিতি ও বেসামরিক পরিকাঠামোকে টার্গেট করা নিয়ে ভারত উদ্বিগ্ন : রুচিরা কাম্বোজ
Image

ইউক্রেন পরিস্থিতি ও বেসামরিক পরিকাঠামোকে টার্গেট করা নিয়ে ভারত উদ্বিগ্ন : রুচিরা কাম্বোজ

নিউইয়র্ক, ১৭ নভেম্বর (হি.স.): ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারত যে উদ্বিগ্ন, তা রাষ্ট্রপুঞ্জে ফের জানালেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শুধুমাত্র ইউরোপ নয়, ইউক্রেন সংঘাতের প্রভাবে গ্লোবাল সাউথও আর্থিক দুরাবস্থার সম্মুখীন হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন, “ইউক্রেনের পরিস্থিতি এবং বেসামরিক পরিকাঠামোকে টার্গেট করা নিয়ে ভারত উদ্বিগ্ন। ভারত ক্রমাগত শত্রুতা বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। আমরা ডি-স্কেলেশনের সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত আছি।”

রুচিরা কাম্বোজ আরও বলেছেন, “ইউক্রেন সংঘাতের প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয়, গ্লোবাল সাউথও গুরুতর অর্থনৈতিক দুরাবস্থার সম্মুখীন হচ্ছে। মহামারীজনিত কারণে তীব্র চাপের পর, আমরা সংঘাত থেকে এনার্জি ও খাদ্য নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ দেখতে পাচ্ছি।” রুচিরার কথায়, “আমরা আশা করছি রাষ্ট্রপুঞ্জের সহায়তায় ব্ল্যাক সি শস্য এবং সার প্যাকেজ চুক্তি আগামী দিনে পুনর্নবীকরণ করা হবে এবং এটি সমস্ত পক্ষ আন্তরিকতার সঙ্গে সমস্ত দিক থেকে বাস্তবায়ন করবে।”

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top