News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা স্মার্ট সিটির কাজের পর্যালোচনা করল এডভাইজারি ফোরাম
Image

আগরতলা স্মার্ট সিটির কাজের পর্যালোচনা করল এডভাইজারি ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ আগরতলা শহরকে স্মার্ট সিটি-তে পরিণত করার জন্য গঠন করা হয়েছিল সিটি লেভেল এডভাইজারি ফোরাম৷ সময়ে সময়ে এই সিটি লেভেল এডভাইজারি ফোরামের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ সেই মোতাবেক মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টারস্থিত আগরতলাপুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সিটি লেভেল এডভাইজারি ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক৷
 বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যনরা৷ বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরকে স্মার্ট সিটির আওতায় আনার সময় অনেক কিছু ছার দেওয়া হয়েছিল৷ স্মার্ট সিটির কাজ দ্রুত গতিতে চলছে৷ সিটি লেভের এডভাইজারি ফোরামের চেয়ারম্যান দিপক মজুমদারের নেতৃত্বে আধিকারিকরা ভালো কাজ করছেন৷ বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে৷ আগামি দুই মাসের মধ্যে আগরতলা শহরের গুরুত্বপূর্ণ দুইটি রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে৷ তিনি আরও জানান লাইট হাউসের জন্য ১ হাজার জন বুকিং করে নিয়েছে৷ অতিরিক্ত আরও ৩০০ জন বুকিং করতে চাইছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top