News Flash

Image

মিজোরামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কাছাড় জেলার ব্যক্তি

আইজল, ১৩ নভেম্বর (হি.স.) : মিজোরামে গত দুদিন আগে ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সমেত আইজল পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল করিমগঞ্জ (দক্ষিণ অসম) জেলার দুই যুবক। এবার মিজোরামের ভাইরেংতি পুলিশের হাতে গোলাবারুদ পিস্তল সহ গ্রেফতার হয়েছে করিমগঞ্জের পাৰ্শ্ববর্তী কাছাড় জেলার অন্য এক ব্যক্তি। ধৃতকে কাছাড় জেলার নতুন দয়াপুর এলাকার বাসিন্দা জনৈক শরিফ উদ্দিন লস্করের ছেলে তমিজ উদ্দিন লস্কর (৩৭) বলে শনাক্ত করা হয়েছে।

আজ রবিবার আইজলে রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক পদস্থ আধিকারিক জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত ৯ নভেম্বর রাতে মিজোরাম পুলিশ ভাইরেংতি আবগারি ও মাদকদ্রব্য বিভাগের চেকগেটে শিলচরগামী একটি ইকো গাড়ি থেকে উদ্ধার করেছে গোলাবারুদ সহ পিস্তল।

বৈধ লাইসেন্স ছাড়া অস্ত্র এবং গোলাবারুদ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ভাইরেংতি পুলিশ গ্রেফতার করেছে ইকো গাড়ির যাত্রী কাছাড় জেলার নতুন দয়াপুর এলাকার বাসিন্দা জনৈক তমিজ উদ্দিন লস্করকে।
পুলিশ অফিসার জানান, ধৃতের বিরুদ্ধে ভাইরেংতি থানায় ২৫ (১-এ) অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রেখেছে ভাইরেংতি পুলিশ। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তার সঙ্গে কে বা কারা জড়িত, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মিজোরাম পুলিশের অফিসার জানান, ভাইরেংতি আবগারি ও মাদকদ্রব্য বিভাগের চেকগেটের কাছে ইকো গাড়ি থেকে দেশি পিস্তল ৩২ (সেমি অটো) এবং চারটি সক্রিয় গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top