News Flash

  • Home
  • খেলা
  • পূর্বোত্তর দাবা আসামে শুরু ১৪ই, এন্ট্রি আহ্বান 
Image

পূর্বোত্তর দাবা আসামে শুরু ১৪ই, এন্ট্রি আহ্বান 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।।পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা এবছর হবে আসামে। ১৩ তম এবারের আসর শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আসরে অংশ নেবে ত্রিপুরার দাবাড়ুরা। বিগত দিনের দাবাড়ুদের পারফরম্যান্স ভিত্তিতে নর্মাল এন্ট্রি এবং স্পেশাল এন্ট্রি নিয়ে রাজ্যের দাবাড়ুদের পাঠানো হবে আসরে। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের রাজ্য দাবা সংস্থার অফিসবাড়িতে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টার মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। নাম জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। রাজ্য দাবা সংস্থার উদ্যোক্তা সচিব অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top