ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। প্রয়োজনীয় ক্রিকেট কিটস দিয়েছেন কোচ নয়ন মনি দেববর্মা। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ইতিমধ্যে তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচও শুরু হতে যাচ্ছে। আজ বিকেলে প্রগতি ময়দানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হাতে প্রয়োজনীয় এক সেট ক্রিকেট কিটস তুলে দেন প্রগতি প্লে সেন্টারের কোচ নয়ন মনি দেববর্মা। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি কিরিটি দত্ত, সচিব অভিষেক দে, সহ-সচিব অনির্বাণ দেব সহ বেশ কয়েকজন সদস্যরা উপস্থিত ছিলেন। ক্রিকেট কোচ নয়ন মনি দেববর্মার এ ধরনের প্রশংসনীয় উদ্যোগে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

জেআরসি-কে ক্রিকেট কিটস প্রদান কোচ নয়নমনি দেববর্মার
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















