নদিয়া, ৯ নভেম্বর (হি. স.) : বিজেপির ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার কৃষ্ণনগরের কর্মীসভা থেকে মমতা দাবি করলেন, ২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না। পাশাপাশি এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এর আগেও মমতা বহুবার এই একই কথা বলেন। তবে এবার কোন হিসেবে তিনি এই দাবি করছেন তা বিস্তরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু আমি না, ২০২৪ এ বিজেপি হারবে এটা গোটা দেশ বলছে। আগেরবার যখন ওরা জিতেছিল ২০১৯ সালে তখন ঝাড়খণ্ডে, বিহারে ওদের সরকার ছিল। এখন আর নেই।’ তিনি আরও দাবি করেন, ‘কেরলে হারবে, কর্ণাটকে হারবে, উত্তর পূর্ব ভারতেও জিততে পারবে না। তামিলনাড়ুতে আমাদের বন্ধু সরকার রয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লিতে আগেরবার সব আসনে জিতেছিল। এবার কি ভাবছেন তাই হবে? কোনও অঙ্কে সেটা হবে না

