News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, খারিজ ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
Image

কলকাতা হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, খারিজ ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি লালগড়ে নেতাই গ্রামে শহিদ-স্মরণে যোগ দেওয়ার ঘোষিত কর্মসূচি ছিল শুভেন্দুর। সেই কর্মসূচিতে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধী দলনেতা।

আদালতের অনুমতি থাকা সত্ত্বেও শুভেন্দুকে কেন নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, এর জবাব চেয়ে ডিজিকে তলব করা হয়েছিল আদালতে। ওই মামলায় হাইকোর্টে হাজিরাও দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এ বার সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top