News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম ২
Image

তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম ২

বারাসত, ৬ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়ি। জখম ২ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সহি সুলতানা। চাঁদপুর এলাকায় তাঁর একটি বাড়ি তৈরি হচ্ছিল। অন্যান্যদিনের মতোই রবিবার সকালেও কাজে যান রাজমিস্ত্রিরা। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা যায়, রাজমিস্ত্রিরা কোদাল দিয়ে সিঁড়ির নিচের অংশ পরিষ্কার করতেই বিপত্তি। বিস্ফোরণের তীব্রতায় জখম হন ২ শ্রমিক। শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, জখম অবস্থায় পড়ে শ্রমিকেরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে আরও ৩ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। লেগেছে রাজনীতির রংও। যদিও পঞ্চায়েত সদস্যার স্বামী আবদুল হাকিম মোল্লা জানান, তিনি বাড়ি তৈরি করছিলেন। পরিকল্পনামাফিক কেউ বা কারা এই বোমাগুলো রেখে গিয়েছে। স্রেফ তাঁদের বদনাম করতে এই ঘটনা। বোমাগুলো কারা রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top