News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের আশ্বাস
Image

হিমাচল ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের আশ্বাস

শিমলা, ৫ নভেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। শনিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রাজীব শুক্লা, রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংও। নির্বাচনী ইস্তেহার ১০টি নিশ্চয়তা দিয়েছে কংগ্রেস। এর মধ্যে রয়েছে-ওপিএস বাস্তবায়ন, মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা প্রদান, বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ও ২ টাকা প্রতি কেজি দরে গোবর ক্রয়।

এখানেই শেষ নয়, ১ লক্ষ কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছে কংগ্রেস। ইস্তেহারের বিষয়বস্তু প্রকাশ করে ইস্তেহার কমিটির চেয়ারম্যান ধানি রাম শান্ডিল বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ অন্যান্য সমস্যাগুলির সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ইস্তেহারে নারী, যুব, সরকারি কর্মচারী, প্রাক্তন সেনা ও নারীদের আশা-আকাঙ্খা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top