News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্র: ব্যাঙ্কিং সেক্টরে ২০ হাজার কোটি টাকার কেলেঙ্কারির ১০১ টি ক্ষেত্রে সিবিআই তদন্ত শুরু
Image

মহারাষ্ট্র: ব্যাঙ্কিং সেক্টরে ২০ হাজার কোটি টাকার কেলেঙ্কারির ১০১ টি ক্ষেত্রে সিবিআই তদন্ত শুরু

মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে ব্যাঙ্কিং সেক্টরে ২০ হাজার কোটি টাকার কথিত কেলেঙ্কারির ১০১ টি ক্ষেত্রে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। এই সমস্ত কেলেঙ্কারি পূর্ববর্তী মহা বিকাশ আঘাড়ি সরকার করেছে বলে অভিযোগ রয়েছে।

সিবিআইয়ের জনসংযোগ আধিকারিক আরসি যোশী জানিয়েছেন, তদন্তের পর অভিযোগ গঠন করা হবে। যেহেতু অপরাধ নথিভুক্ত হওয়ার আগে পর্যন্ত গোপনীয়তা পালন করতে হবে, তাই কোন ব্যাংক থেকে এবং কার কাছ থেকে এর তদন্ত করা হবে তা বলা যাচ্ছে না। জোশীর মতে, রাজ্য সাধারণ সম্মতি দেওয়ায় এই ক্ষেত্রে আবার বিশেষ অনুমতির প্রয়োজন নেই।
তথ্য অনুযায়ী, আগের সরকার রাজ্যের ব্যাঙ্কিং সেক্টরে দুর্নীতির তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিতে অস্বীকার করেছিল। এ কারণে তদন্ত ঝুলে ছিল। কিন্তু রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে অস্তিত্বে আসা শিন্দে-ফড়নবীস সরকার ২১ অক্টোবর সিবিআইকে রাজ্যে তদন্ত করার অনুমতি দিয়েছে, তাই এখন এই মামলাগুলির সিবিআই তদন্তের পথ পরিষ্কার হয়ে গেছে।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top