নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সীমান্তবর্তী গ্রাম লঙ্কামুড়ায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনায় জড়িত অন্যান্যরা গা ঢাকা দিয়ে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা লঙ্কামুড়া এলাকা থেকে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহএকটি সুকটি আটক করতে সক্ষম হয়েছে৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷বৃহস্পতিবার দুপুরে সদরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস এই সফল অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন৷ মহকুমা পুলিশ আধিকারিক জানান তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর ছিল পশ্চিম থানা এলাকার লঙ্কা মোরা এলাকায় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ নেশা জাতীয় সামগ্রী মজুদ রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন লংকামুরা সীমান্তবর্তী গ্রামে নেশা কারবারিরা বেশ কিছুদিন ধরেই তাদের নেশা সামগ্রী বাণিজ্য রম রমরমা চালিয়ে যাচ্ছে৷ এই ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে৷ এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করে পুলিশ আরো বড় ধরনের সাফল্য অর্জন করার তৎপরতা অব্যাহত রেখেছে৷ শীঘ্রই এ ব্যাপারে পুলিশ সাফল্য পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মহকুমা পুলিশ আধিকারিক৷
2022-11-03

