News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা ব্যাডমিন্টন সংস্থার সংগঠনিক পরিস্থিতি হাজারো প্রশ্নের সম্মুখীন
Image

ত্রিপুরা ব্যাডমিন্টন সংস্থার সংগঠনিক পরিস্থিতি হাজারো প্রশ্নের সম্মুখীন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। একদিকে সংস্থার সচিবের সাধারণ সভার নোটিশ, অপরদিকে প্রাক্তন খেলোয়াড় ও সংগঠক রতন কুমার সাহার জিজ্ঞাসা — দুই মিলে রাজ্য ব্যাটমিন্টন অ্যাসোসিয়েশন অতিরিক্ত বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। কে উত্তর দেবে সেটাই এখন প্রাসঙ্গিক। সচিব সঞ্জীব কুমার সাহা আগামী ৬ নভেম্বর সাধারণ সভা হবে বলে জানিয়েছেন। এদিকে সংগঠক রতন কুমার সাহা প্রশ্ন করেছেন, এখনও নর্থইস্ট টুর্নামেন্ট করার পর কোন মিটিং ডাকা হয়নি, হিসেব-নিকেশের পূর্ণাঙ্গ বিবরণ সাবমিট করেনি, মিটিং ব্যতিরেকে দুই দিনের মধ্যেই পত্রিকায় জানানোর মাধ্যমে সিলেকশন ট্রায়াল করা হয়েছে, অনেকেই এ বিষয়ে জানতে পারিনি বা খবর পায়নি বলে সভাপতির অভিযোগ। পত্রিকায় নোটিশে পরিষ্কার করে কিছু বলা হয়নি বলে তিনি জানান। যার ফলে অসন্তোষ  বা   দোষারূপ নিজেদের মধ্যেই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনেক খেলোয়ারদের খেলতেই দেওয়া হয় নি বলেও তাঁর অভিযোগ। অনেক খেলোয়ার রাজ্যের বাইরে রয়েছেন এবং তারা  খেলতে পরেনি। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নির্বাচনের সময় অতিক্রান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে কোন নোটিশ এখনো দেওয়া হয়নি বলে তিনি জানান। উনাকে প্রেসিডেন্ট করে নতুন কমিটি গঠন করা হবে বলেও তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। কারা এ ধরনের পরিকল্পনা নিচ্ছেন তিনি সম্পূর্ণ অজ্ঞাত রয়েছেন। এ ধরনের বেআইনিভাবে কমিটি গঠনে তিনি রাজি নন। প্রথমে ৮ টা জেলা কমিটি গঠন আবশ্যক। পরবর্তী সময়ে আটটা জেলা কমিটি থেকে প্রতিনিধিদের নিয়ে রাজ্য কমিটি গঠন করার নিয়ম বলে তিনি উল্লেখ করেন। কিন্তু বর্তমান কমিটি এই সমস্ত নিয়ম-কানুনকে উপেক্ষা করে যে ভাবে ই হোক ছলে-বলে পদ দখল করে রাখাটাই ওদের কাজ বলে উষ্মা প্রকাশ করেন। আইনসম্মত উপায়ে কমিটি গঠিত না হলে তিনি নিজে থেকেই সরে যাবেন বলেও উল্লেখ করেছেন। মোটকথা এ ধরনের পরিস্থিতিতে আখেরে ক্রীড়া মহলে, বিশেষ করে খেলোয়াড় মহলে হাজারো প্রশ্ন উঁকি দেবে বলে ধারণা।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top