News Flash

  • Home
  • বিদেশ
  • গুজরাটের সেতু বিপর্যয়ে শোক বার্তা জো বাইডেন ও কমলা হ্যারিসের
Image

গুজরাটের সেতু বিপর্যয়ে শোক বার্তা জো বাইডেন ও কমলা হ্যারিসের

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.) : ‘আমরা ভারতের পাশে আছি’, গুজরাটের মোরবি এলাকায় সেতু ভাঙার ঘটনার পর এমনই বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন ও উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস । রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ১৩৫ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সেই ঘটনায় ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং তাঁর ডেপুটি কমলা হ্যারিস। তাঁরা এই কঠিন সময়ে ভারতীয়দের পাশে রয়েছেন বলে জানিয়েছেন। সোমবার বাইডেন টুইটারে লিখেছেন, জো বাইডেন টুইটে লিখেছেন, ‘জিল ও আমি ভারতে সেতু বিপর্যয়ে যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং গুজরাটের জনগণের শোকে সমব্যথী। আমরা ভারতীয় জনগণের পাশে রয়েছি এবং তাঁদের সমর্থন করে যাব।’ তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত অপরিহার্য অংশীদার। তার সঙ্গে মার্কিন নাগরিক ও ভারতীয় নাগরিকদের মধ্যেও গভীর বন্ধন রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।’

এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও । তিনি লিখেছেন, ‘যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাঁদের পাশি আছে।’

আমেরিকা পাশাপাশি বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা গুজরাটের এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের ল্যাপিড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ একাধিক বিশ্বনেতা। এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় সরকার।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top