News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদী নিষিদ্ধ সংগঠন লস্করকে মদতকারী দুই ব্যক্তি গ্রেফতার
Image

সন্ত্রাসবাদী নিষিদ্ধ সংগঠন লস্করকে মদতকারী দুই ব্যক্তি গ্রেফতার

শোপিয়ান , ৩১ অক্টোবর (হি.স.) : কাশ্মীরের শোপিয়ান জেলার কেলার এলাকা থেকে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে মদতকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রেফতার হওয়া অভিযুক্ত গওহর মঞ্জুর ভাট এবং আবিদ হুসেন নন্দা দ্রাবগামের (পুলওয়ামা) বাসিন্দা। পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর যৌথ দল তল্লাশির সময় দুজনকেই গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি গ্রেনেড, ১০ রাউন্ড গুলি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেলার থানায় মামলা দায়ের করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

মেঘাচ্ছন্ন আকাশ কাশ্মীরে; বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, দ্রাস কাঁপছে ঠাণ্ডায়
শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.): কাশ্মীরের আবহাওয়া হঠাৎ করেই আমূল বদলে গিয়েছে। সোমবার মেঘাচ্ছন্ন ছিল কাশ্মীর উপত্যকা, এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীরের উঁচু পাহাড়ে। জম্মুর সমতলে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ নভেম্বর অবধি আংশিক মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৫-৮ নভেম্বরও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও, বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে দিনের তাপমাত্রা কমতে পারে কাশ্মীরে। ইতিমধ্যেই ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে কাশ্মীর ও লাদাখ। দুই কেন্দ্রশাসিত অঞ্চলে তাপমাত্রার এখন নীচের দিকেই। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৯ ডিগ্রি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top