News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে থানায় ডেপুটেশন কংগ্রেসের
Image

উদয়পুরে দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে থানায় ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি৷ কংগ্রেস কর্মীদের ওপর হামলা, কংগ্রেস ভবনে হামলা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাধাকিশোরপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন উদয়পুর জেলা কংগ্রেস কর্মীরা৷ অভিযোগ গোটা রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর হামলা হুজ্বতি চলছে৷ এরই মধ্যে সোমবার দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদয়পুর মহকুমার কাকড়াবনে কর্মসূচি পালন করার সময় কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় দুসৃকতীরা৷   এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পদে পরিক্রমা করেন৷  মিছিল শেষে রাধাকিশোরপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা৷ এদিনের বিক্ষোভ প্রদর্শনের  নেতৃত্ব দেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস সহ অন্যান্যরা৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top