News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন অমিত শাহ
Image

গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেহে ১৪০ জনের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার একটি অনুষ্ঠানে শাহ বলেন, গুজরাটে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তবে যে ঘটনাটি সারা দেশের অনুভূতিকে নাড়া দিয়েছে তা জনগণকে আহত ও ব্যথিত করেছে।

শাহ বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার সময় তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, রবিবার রাতে গুজরাটের মোরবিতে মাচ্চু নদীর উপর পুরানো তারের সেতু হঠাৎ ভেঙে পড়ার কারণে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪০ জনেরও বেশি লোক মারা গেছে। দুর্ঘটনার সময় সেতুতে চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top