News Flash

  • Home
  • দেশ
  • দেশের বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র ও মিডিয়া আক্রমণের শিকার : রাহুল গান্ধী
Image

দেশের বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র ও মিডিয়া আক্রমণের শিকার : রাহুল গান্ধী

হায়দরাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে। এমনকি বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র ও সংবাদ মাধ্যমও হামলার শিকার। উদ্বেগ প্রকাশ এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার কোথুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “বিভিন্ন প্রতিষ্ঠানে পদ্ধতিগত হামলা হয়েছে। বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং সংবাদ মাধ্যম আক্রমণের শিকার।”

রাহুল দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, “কংগ্রেস যখন ক্ষমতায় ফিরে আসবে, তখন আমরা এই প্রতিষ্ঠানগুলিকে আরএসএস-এর কবল থেকে মুক্ত করব এবং এই প্রতিষ্ঠানগুলিতে স্বাধীনতা বজায় রাখা হবে।” রাহুল আরও বলেছেন, “আমাদের দল একটি গণতান্ত্রিক দল। এটা আমাদের ডিএনএ-তে আছে যে আমরা স্বৈরাচার চালাই না। সম্প্রতি আমাদের দলের সভাপতি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন। আমি ভাবছি আরএসএস, বিজেপি, টিআরএস এবং অন্যান্য রাজনৈতিক দল কখন নির্বাচন করবে।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top