News Flash

  • Home
  • দেশ
  • মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় ধৃত ৯, আপাতত বন্ধ উদ্ধারকাজ
Image

মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় ধৃত ৯, আপাতত বন্ধ উদ্ধারকাজ

মোরবি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় ও শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলে সেতুটির দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ ধৃতরা হল দীনেশ দাভে (ওভেরা গোষ্ঠীর ম্যানেজার), দীপক পারেখ, টিকিট কাউন্টারের ক্লার্ক মনসুখ টোপাই, মাদেভ সোলাঙ্কি, নিরাপত্তারক্ষী অল্পেশ গোহিল, প্রকাশ পারমার, দিলীপ গোহিল, মুকেশ চৌহান ও দেবাঙ্গ পারমার।

সোমবার রাজকোট রেঞ্জের আইজি অশোক যাদব জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সেতুটির দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার ও নিরাপত্তারক্ষী আছেন। ঘটনার তদন্তে ‘সিট’ গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ প্রমাণের ভিত্তিতে আরও গ্রেফতারি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর শতাব্দীপ্রাচীন কেবল সেতু ভেঙে যায়। এই দুর্ঘটনার সময় ব্রিজটিতে কয়েকশো মানুষ ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিখোঁজ রয়েছেন বহু ৷ ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে গুজরাত সরকার। সোমবার সন্ধ্যার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে ফের তা শুরু হওয়ার কথা।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top