ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। অনুর্ধ্ব-২৫ ক্রিকেটারদের দুভাগে বিভক্ত করে শনিবার এক প্ৰস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হলো এমবিবি স্টেডিয়ামে। এতে টিসিএ গ্রীন বনাম টিসিএ ব্লু দুটো দল একে অপরের মুখোমুখি হয়। প্রথমে টিসিএ ব্লু দল ব্যাট করে ৪৭.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২৪০ রান। ব্যাট হাতে দলের পক্ষে পল্লব দাস সর্বাধিক ৪৬ রান করেন। এছাড়া কিষান মুড়া সিং ৩৫, অরিন্দম বর্মন ২৭, বিজয় বিশ্বাস এবং সুজিত চন্দ্র দেব ২৪ রান করেন। বল হাতে টিসিএ গ্রিনের পক্ষে লক্ষণ পাল তিনটি এবং দুটো করে উইকেট দখল করে শাহরুখ হোসেন ও অভিজিৎ দেব বর্মারা। পাল্টা খেলতে নেমে টিসিএ গ্রীন দল ২৩.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৯৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সৌরভ সাহানি ৫৪ এবং লক্ষণ পাল উল্লেখযোগ্য মেজাজে ১৮ রান করে। এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারে নি। বল হাতে একা অর্জুন দেবনাথ ৯ রানে ৪ টি উইকেট ভাঙে টিসিএ ব্লু দলের হয়ে। সুবাদে ১৪২ রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করে নিল টিসিএ ব্লু দল।

অনূর্ধ্ব-২৫ প্রস্তুতি ম্যাচে সৌরভ, পল্লবের ব্যাটে রান
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















