News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে প্রীতম আনন্দের ব্যাটে রান
Image

প্রস্তুতি ম্যাচে প্রীতম আনন্দের ব্যাটে রান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে টিম-বি আজ ভালোই ব্যাট করেছে। মূলত রান এসেছে আরমান হোসেন, প্রীতম দাস এবং আনন্দ ভৌমিকের ব্যাট থেকে। রাজদীপ ও অর্কধ্যুতি কিছু রান পেয়েছে টের এন্ডারে নেমে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ম্যাচ চলছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। রাজ্য দল গঠনের উদ্দেশ্যেই এই প্রস্তুতি ম্যাচ চলছে। শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে দুটো গ্রুপ টিম-এ ও টিম-বি এর মধ্যে প্রস্তুতি ম্যাচ দ্বিতীয় দিনে আজ শনিবার ৮৮. ২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আরমান হোসেন ১০৫ বল খেলে ছয়টি বাউন্ডারি সহযোগে ৪৯ রান করেন। প্রীতম দাস ৬২ রান পেয়েছে ৯৯ বল খেলে। আনন্দ ভৌমিক অর্ধশত রান করেছে ৯১ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। শেষ দিকে রাজদীপ দত্ত-এর ব্যাটেও রান এসেছে ৩৬, ৪৪ বল খেলে সাতটি বাউন্ডারি মেরে। অর্কধ্যুতি দেব ২৬ রানেও অপরাজিত রয়েছে। টিম-বি’র বোলিংয়ে সাফল্য পেয়েছে মূলতঃ অর্কজিৎ দাস, করণ দে ও দুর্লভ রায়। প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। তাছাড়া, রীব্রজিত দাস, তথাগত চক্রবর্তী ও দীপায়ন দাস পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top