News Flash

  • Home
  • খেলা
  • স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ বৈঠক ৫ই
Image

স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ বৈঠক ৫ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৫ই নভেম্বর। ওইদিন বেলা ১১ঃ৩০ টায় খেজুরবাগান স্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে পৌরহিত্য করবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান সুশান্ত চৌধুরী। এই সভায় চলতি বছরে রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ক্যালেন্ডার তৈরি করা হবে। জাতীয় স্কুল স্তরের বিভিন্ন টুর্নামেন্টে রাজ্য দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই সাধারণ সভায়। চলতি অর্থবছরে ক্রীড়া খাতে বরাদ্দকৃত বাজেটও অনুমোদিত হবে। এছাড়া, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া তথা এস জি এফ আই-এর চলতি ক্রীড়া বছর ২০২২-২৩ এর রূপরেখা অনুযায়ী জাতীয় স্কুল স্তরের ক্রীড়াসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

Releated Posts

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top