News Flash

  • Home
  • খেলা
  • ৪ বছর পর সোনামুড়ায় ২২ গজে গড়ালো বল
Image

৪ বছর পর সোনামুড়ায় ২২ গজে গড়ালো বল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। সুদীর্ঘ ৪ বছর পর। ২২ গজে গড়ালো বল। রাজ্য ক্রিকেট সংস্থায় নতুন কমিটি গঠনের পরই প্রথম পদক্ষেপ হিসাবে নেওয়া হয় দীর্ঘসময় ক্রিকেট বন্ধ থাকা সোনামুড়া মহকুমার পুনরায় ক্রিকেট চালু করা। সেই লক্ষ্যে শনিবার সোনামুড়ায় পা রাখেন রাজ্য ক্রিকেট সংস্থার সহ-সভাপতি তিমির চন্দ এবং যুগ্ম সচিব জয়ন্ত দে। ওই মহকুমার ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এদিন থেকেই শুরু হয় মহকুমায় অনূর্ধ্ব-‌১৫ বালিকা ক্রিকেটারদের প্রশিক্ষণ শিবির। তিন দিন ধরে চলবে ওই শিবির। এরপরই বাছাই করা বালিকা ক্রিকেটারদের পাঠানো হবে আগরতলার মূল শিবিরে। মহকুমায় পুনরায় ক্রিকেট শুরু হওয়ায় খুশি ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা। পরে রাজ্য ক্রিকেট সংস্থার সহ-সভাপতি তিমির চন্দ বলেন, “একসময় সোনামুড়া মহকুমা থেকে বহু ক্রিকেটার আগরতলার মাটিতে দাপিয়ে খেলতো। কিন্তু দীর্ঘ ৪ বছর খেলাধূলা না হওয়ায় ভাটা দেখা দেয়। বিশ্বাস করি পুনরায় ক্রিকেট চালু হওয়ায় আগামীদিনে মহকুমা থেকে বেশ কয়েকজন ক্রিকেটার আবার আগরতলার মাটিতে দাপট দেখাবেই।” একই বিশ্বাস মহকুমার ক্রিকেট কর্তাদেরও।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top