News Flash

  • Home
  • বিদেশ
  • পাখি মুক্তি পেয়েছে, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর টুইট ইলন মাস্কের
Image

পাখি মুক্তি পেয়েছে, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর টুইট ইলন মাস্কের

সানফ্রান্সিসকো, ২৮ অক্টোবর (হি.স.): ছোট্ট একটি টুইট। আর তাতেই অনেক প্রশ্নের উত্তর। আধিকারিকভাবে টুইটারের কর্তৃত্ব নেওয়ার পর শুক্রবার একটি টুইট করেছেন ইলন মাস্ক। টুইটে তিনি লিখেছেন, “পাখি মুক্তি পেয়েছে।” প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আধিকারিকভাবে টুইটারের কর্তৃত্ব চলে গেল ইলন মাস্কের হাতে।

ক্ষমতা হাতে পেয়েই টুইটারের শীর্ষস্তরের কয়েকজন আধিকারিককে পদ থেকে সরিয়ে দিয়েছেন মাস্ক। চাকরি গিয়েছে টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালের। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কেনার ডিল বৃহস্পতিবার পাকাপাকিভাবে সম্পন্ন হয়েছে। যদিও বেশ কয়েকদিন ধরে তথ্যবিকৃতির অভিযোগে টুইটার কেনার চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন মাস্ক, এমন জল্পনা চলছিল।

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top