News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চারদিন যাবৎ বিদ্যুৎ নেই মধুপুরের রাধানগরে, ক্ষুব্ধ গ্রাহকরা
Image

চারদিন যাবৎ বিদ্যুৎ নেই মধুপুরের রাধানগরে, ক্ষুব্ধ গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷  দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মধুপুর রাধানগর এলাকা৷  মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিসের সিনিয়র ম্যানেজারসহ বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার উপপ্রধান সহ এলাকাবাসী৷ জানা যায় ২৪ অক্টোবর সিত্রাং ঘূর্ণিঝড়ের ফলে রাস্তায় ভেঙে পড়ে বিদ্যুতের তার সহ বিদ্যুতের খুঁটি৷ সোমবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দীর্ঘ চার দিন যাবত বিদ্যুৎহীন এলাকা৷  এলাকার জনসাধারণ বারবার মধুপুর বিদ্যুৎ অফিসে জানানোর পরও কর্মীরা কোনরকম উদ্যোগ গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে উঠে এলাকার জনসাধারণ৷  তারা জানান  মধুপুর বিদ্যুৎ কর্মীরা নিজেদের মর্জিমাফিক অফিস পরিচালনা করেন৷ নিজেদের মর্জিমাফিক বিদ্যুতের লাইন সাড়াই করেন৷ অফিসের সিনিয়র ম্যানেজারের আশীষ বণিক নিজেদের মর্জি মাফিক অফিস পরিচালনা করেন৷ এই নিয়ে একপ্রকার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷  বৃহস্পতিবার সকালে আবারো মধুপুর বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ জানান ভোক্তারা৷ উপপ্রধান রতন দেবনাথের পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য দাবী জানান৷

Releated Posts

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top