News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ মেয়েদের জাতীয় ক্রিকেট, শনিবার থেকে মহকুমা ভিত্তিক ট্রায়াল
Image

অনূর্ধ্ব-১৫ মেয়েদের জাতীয় ক্রিকেট, শনিবার থেকে মহকুমা ভিত্তিক ট্রায়াল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। মহকুমা ভিত্তিক সিলেকশন ট্রায়ালের সুচি ঘোষণা করেছে ত্রিপুরা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। লক্ষ্য একটাই, অনূর্ধ্ব ১৫ মেয়েদের জাতীয় ক্রিকেটের জন্য রাজ্য দল গঠন। এই লক্ষ্যকে সামনে রেখে এক দিকে যেমন সদরে তিনটি মহকুমাকে টার্গেট করে ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। অপরদিকে অন্যান্য মহকুমার জন্যও ট্রায়াল ক্যাম্পের সূচি ঘোষণা করা হয়েছে। ২৯ অক্টোবর থেকে মহকুমা ভিত্তিক এই ট্রায়াল চলবে ২ নভেম্বর পর্যন্ত। খোয়াই মহকুমার খেলোয়ারদের জন্য ট্রায়াল ক্যাম্প হবে এয়ারপোর্ট গ্রাউন্ডে, ২৯ অক্টোবর, সকাল দশটায়। সেখানে স্পটার হিসেবে থাকবেন সুজিত রায়। একইদিন, একই সময়ে তেলিয়ামুড়া মহকুমার খেলোয়াড়দের জন্য দশমীঘাটে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে, স্পটার ইন্দ্রজিৎ ঘোষ দায়িত্বে রয়েছেন। সোনামুড়া মহকুমার খেলোয়ারদের জন্য মেলাঘরে শহীদ কাজল ময়দানে ২৯ অক্টোবর সকাল দশটায় স্পটার হিসেবে থাকবেন সন্দীপ ব্যানার্জি ও আজিম হোসেন। ৩০ অক্টোবর ধর্মনগর, কুমারঘাট ও পানিসাগর মহকুমার খেলোয়ারদের জন্য, সকাল ১০ টায় ধর্মনগর কলেজ গ্রাউন্ডে ট্রায়াল ক্যাম্পের ব্যবস্থা করা হবে। সেখানে স্পটার হিসেবে থাকবেন পল্লব দেব রায় ও রাজিব গোপ। ৩১ অক্টোবর শান্তিরবাজার ও করবুক মহকুমার খেলোয়ারদের জন্য সকাল ১০টায় বাইখোরাস্থিত ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গ্রাউন্ডে সিলেকশন ট্রায়াঊ স্পটার হিসেবে থাকবেন ধনঞ্জয় দে ও ভাস্কর নন্দী। পয়লা নভেম্বর কৈলাশহরের খেলোয়াড়দের জন্য কৈলাশহরে আর কে আই স্কুল গ্রাউন্ডে সিলেকশন ট্রায়াল সকাল দশটায়, স্পটারের দায়িত্বে পিযুষ দেব ও বিজয় চন্দ। ২ নভেম্বর বিলোনিয়ার খেলোয়াড়দের জন্য সকাল দশটায় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ট্রায়াল ক্যাম্প হবে। স্পটারের দায়িত্বে থাকবেন বিশ্বজিত দে ও অনুপ কুমার দাস। বলাবাহুল্য, খেলোয়াড়দের বয়স তথা জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০০৭ থেকে ৩১ আগস্ট ২০০৯ এর মধ্যে হতে হবে। বিশালগড়, মোহনপুর ও সদরের খেলোয়ারদের জন্য এমবিবি-তে ৩১ অক্টোবর পর্যন্ত যে ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে, এতে স্পটার হিসেবে রয়েছেন কিশোর মুহুরী ও শুভ্র পাল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top