News Flash

Image

হাইলাকান্দির আলগাপুরে জাতীয় সড়কের পাশে উদ্ধার নবজাতক

হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে উদ্ধার হয়েছে এক নবজাতক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার প্রাপ্ত খবরে জানা গেছে, জাতীয় সড়কের পাশে ঢালুতে একটি কাগজের কার্টুন পড়ে ছিল। মঙ্গলবার রাত দশটার দিকে স্থানীয় কয়েকজনের চোখে পড়ে কার্টুনটি। ইত্যবসরে স্থানীয় মানুষ জমায়েত হতে থাকেন। সন্দেহের বশে তাঁরা কার্টুনের মুখ খুলে দেখেন ফুটফুটে সুন্দর ছোট্ট একটি শিশু। বোঝা গেছে, শিশুটি সদ্যজাত।

স্থানীয় জনতা শিশুটিকে উদ্ধার করে আলগাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের হাতে সমঝে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও চাইল্ড লাইনের দল উপস্থিত হয়।

চাইল্ড লাইন হাইলাকান্দির সদস্যরা জানান, উদ্ধারকৃত নবজাতকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। ডাক্তাররা তার চিকিৎসা করে শিশুটিকে শিলচরের নিবেদিতা নারী সংস্থায় পাঠানোর সুপারিশ করেছেন। তাঁরা জানান, ডাক্তারের পরামর্শে শিশুটিকে নিবেদিতা নারী সংস্থায় পাঠানো হবে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, একটি বলেরো গাড়ি থেকে নবজাতকটিকে রাস্তার পাশে ছুঁড়ে ফেলা হয়েছিল। স্থানীয়রা জোটবদ্ধ হওয়ার আগেই গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আলগাপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top