News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ঝড়ে গাছ পড়ে ভেঙ্গে গেল ঘর, আহত এক ব্যক্তি
Image

তেলিয়ামুড়ায় ঝড়ে গাছ পড়ে ভেঙ্গে গেল ঘর, আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  ঘূর্ণিঝড় সিত্রং-এর প্রভাব তেলিয়ামুড়া মহকুমা জুড়ে তেমন না পড়লেও কিছু কিছু স্থানে অল্প-বিস্তর  সিত্রং-এর প্রভাব পরিলক্ষিত হয়েছে৷ রাত বারোটার পর থেকেই ঝড়ো হাওয়া সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়৷ যার ফল স্বরূপ  তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের সমর সরকার পাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার নামের এক ব্যক্তি, অন্যান্য দিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়৷ কিন্তু রাত আনুমানিক দুইটা নাগাদ এক পশলা বৃষ্টি ও দমকা হওয়ার ফলে ইন্দ্রজিৎ সরকারের একটিমাত্র বসতঘরের উপর ভেঙ্গে পড়ে দৈত্যাকার একটি গাছ৷ এতে কপাল জুড়ে প্রাণে বেঁচে যায় ইন্দ্রজিৎ সরকারের স্ত্রী৷ অল্প বিস্তর আহত হয়  ইন্দ্রজিৎ সরকার নামের ওই ব্যাক্তি৷ পরবর্তীতে স্থানীয় ক্লাব ও অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় ইন্দ্রজিৎ সরকারকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, এখানেই ভর্তি রেখে চলে উনার চিকিৎসা৷ ফলে উনার বসত ঘর সম্পূর্ণভাবে ভেঙ্গে যায় সেই সাথে পাশে থাকা রান্নাঘর ও গোয়ালঘরটি অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়৷  তেলিয়ামুড়া মহকুমার বেশ কিছু স্থানে সিত্রং-এর ফলে গাছপালা ভেঙ্গে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার একটি সূত্র মারফত খবর গৌহাটি থেকে এন.ডি.আর.এফ-এর একটি দল ইতিমধ্যে তেলিয়ামুড়ায় এসেছে৷ তাদের সাহায্যার্থে সঙ্গে রয়েছে আপাদমিত্র, সিভিল ডিফেন্স, ভারত স্কাউট অ্যান্ড গাইড, টি.এস.আর  দ্বাদশ বাহিনীর জওয়ানরা এবং এন.ডি.আর.এফ দল৷ তাছাড়া তেলিয়ামুড়া মহকুমায় বিপর্যয় মোকাবেলায় বেশকিছু স্থানে শরণার্থী শিবির খোলা হয়েছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top