News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে স্থান পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল ষষ্ঠ শ্রেণির ছাত্রী উৎকর্ষী মজুমদার
Image

ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে স্থান পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল ষষ্ঠ শ্রেণির ছাত্রী উৎকর্ষী মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  আবারো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে স্থান পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল ষষ্ঠ শ্রেণির এক সুকলছাত্রী৷ তার নাম উৎকর্ষী মজুমদার৷ পিতার নাম দেবাশীষ মজুমদার এবং মায়ের নাম মঙ্গলা সিংহ রায়৷ বাড়ি ধলাই জেলার লংতরাইভেলী মহকুমার ছৈলেংটা ফিশারীপাড়া এলাকার এক নং ওয়ার্ডে৷
উৎকর্ষী মজুমদার ছৈলংটা হোলি ক্রস সুকলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী৷  চার বছর বয়স থেকেই আর্টের সাথে যুক্ত৷ বর্তমান প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিম নিয়েও পড়াশোনা করেছে৷ দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে আর্ট কম্পিটিশনের যোগ দিয়েছিল৷ তার এই অনন্য মেধা ও প্রতিভার জোড়ে গত আগস্ট মাসে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে স্থান করে  নিয়েছে৷ ওয়ার্ল রেকর্ডে এই পর্যন্ত উৎকর্ষী মজুমদার দশটি পুরস্কার অর্জন করেছে৷  অ্যাওয়ার্ড অর্জন করেছে ২০টি৷ তার এই মেধা ও প্রতিভার জন্য বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে যেমন পুরস্কার অর্জন করেছে, পাশাপাশি বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সামাজিক সংস্থা থেকেও দেড়শটি পুরস্কার অর্জন করতে পেরেছে৷ বাবা দেবাশীষ মজুমদার পেশায় একজন ব্যবসায়ী৷ মা মঙ্গলা সিংহ রায় পেশায় একজন স্টাফ নার্স৷ মেয়ের এই সুনামের জন্য তার মা বাবা যেমন গর্ববোধ করে ঠিক তার পাশাপাশি গোটা লংতরাইভ্যালী মহাকুমার জনগণও গর্ব অনুভব করছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top