News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগরে ভাড়া বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির
Image

গৌরনগরে ভাড়া বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ আজ সকালে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করল৷ সংবাদে প্রকাশ গৌরনগর আরডি ব্লকের অধীনে ধলিয়ারকান্দি ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নরেশ বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন রতন সরকার বয়স ৩৬৷ তার স্ত্রী ও দুই ছেলে মিলে দীর্ঘদিন থেকে ভাড়া থেকে আসছেন বলে জানা যায়৷ সংবাদে আরো জানা যায় যে রতন সরকারের মূল বাড়ি আসাম রাজ্যের শিলচর তারাপুরে৷ এখানে এসে রতন সরকার দিনমজুরির কাজ করতে বলে জানা যায়৷ গতকাল ছিল কালীপূজা বেশ ভালোই কাটিয়েছিল৷ কিন্তু আজ সকালে রতন সরকারের স্ত্রী কোন এক ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে বেরোলে বাড়িতে ফিরে এসে দেখতে পান যে ঘরের দরজা বন্ধ৷ তখন তিনি উনার স্বামীকে ডাকতে থাকলে স্বামীর কোনো সারা শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান যে রতন সরকার একটি কাপড়ের টুকরো দিয়ে তীরের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছেন৷ এই দৃশ্য দেখার পর রতন সরকারের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন৷ খবর পাঠানো হয় ইরানি থানায়৷ ঘটনা স্থলে তড়িঘড়ির ছুটে যায় ইরানি থানার পুলিশ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি রতন সরকারের মৃতদেহ উনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়৷ বর্তমানে রতন সরকারের মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়৷ উক্ত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top