News Flash

  • Home
  • বিদেশ
  • ইংল্যান্ডে ঋষি রাজ, গত ২০০ বছরে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন
Image

ইংল্যান্ডে ঋষি রাজ, গত ২০০ বছরে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন

লন্ডন, ২৪ অক্টোবর (হি.স.) : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের নাম ঘোষণা করা হল। তিনি ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাঁর পূর্বসূরিরা ভারতের পঞ্জাবের বাসিন্দা হলেও ঋষির জন্ম হয় বিলেতেই, ব্রিটেনের সাউদাম্পটনে। তাঁর মা একজন স্বাস্থ্যকর্মী, বাবা চিকিৎসক।উচ্চশিক্ষার জন্য ঋষিকে অনেক সংঘর্ষ করতে হয়েছে। ঋষির ঠাকুরদা ও ঠাকুমা ভারত থেকে প্রথমে পূর্ব আফ্রিকা এবং পরে সেখান থেকে ব্রিটেনে চলে আসেন। পরবর্তীতে তাঁরা এখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন।

এত সমালোচনা সত্ত্বেও আজ সেই ঋষি সুনাকই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসলেন। মাত্র ৪২ বছর বয়সে এক গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। শেষ ২০০ বছরে ঋষিই হলেন ব্রিটেনের কনিষ্ঠ প্রধানমন্ত্রী।
তবে, এবার তাঁর সামনে রয়েছে দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার চ্যালেঞ্জ। সেই দায়ভার কীভাবে সামলান নারায়ণ কৃষ্ণমূর্তির জামাই, সেদিকেই তাকিয়ে তামাম দুনিয়া।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top