News Flash

  • Home
  • খেলা
  • সৈয়দ মুস্তাক আলী ক্রিকেটের প্রি-কোয়ার্টার ফাইনাল শুরু ৩০শে
Image

সৈয়দ মুস্তাক আলী ক্রিকেটের প্রি-কোয়ার্টার ফাইনাল শুরু ৩০শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ৩০ অক্টোবর থেকে। এবার মূল পর্বের খেলাগুলো হবে কলকাতায়। বিসিসিআই আয়োজিত সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচ গ্রুপের খেলাগুলো রাজকোট, জয়পুর, মোহালি, ইন্দোর এবং লখনৌ-তে অনুষ্ঠিত হয়েছে। এবার মূল পর্ব অর্থাৎ নক আউট পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়। পাঁচটি ভেন্যু থেকে খেলোয়াড়রা কলকাতায় আসছে বলেই সাত দিনের বিরতি। পাঁচটি গ্রুপ থেকে ১১ টি দল মূল পর্বে উন্নীত হয়েছে। পাঁচ গ্রুপের পাঁচটি সেরা দল কর্ণাটক, দিল্লি, হিমাচল প্রদেশ, বেঙ্গল এবং মুম্বাই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১ নভেম্বর থেকে। পাঁচটি গ্রুপ থেকে দ্বিতীয় সেরা হিসেবে ছ’টি দল প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। গ্রুপ-এ থেকে বিদর্ভ, গ্রুপ-বি থেকে পাঞ্জাব, গ্রুপ-সি থেকে কেরালা ও হরিয়ানা, গ্রুপ-ডি থেকে সৌরাষ্ট্র এবং গ্রুপ-ই থেকে ছত্তিশগড় প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে। ৩০ অক্টোবর বিকেল সাড়ে চারটায় কলকাতার ইডেন গার্ডেনে কেরালা খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। এর আগে বেলা ১১টায় ইডেন গার্ডেনেই পাঞ্জাব খেলবে হরিয়ানার বিরুদ্ধে। একই সময়ে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টেডিয়ামে বিদর্ভ খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। তিনটি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে বিজয়ী তিনটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। ১ নভেম্বর দু’বেলায় তিনটি মাঠে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ৩ ও ৫ নভেম্বর ইডেন গার্ডেনেই যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top