News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দীপাবলি : ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাটির প্রদীপ বিতরণ
Image

দীপাবলি : ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাটির প্রদীপ বিতরণ

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাটির প্রদীপ বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব শেষে এসেছে দীপাবলি উৎসব, যে উৎসবে ছোট থেকে বড় সবাই মাতবে আলোর উৎসবে আতসবাজি পুড়িয়ে। করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে দীপাবলি উদযাপন করতে গিয়ে আতসবাজি পোড়ানোয় বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

সব কিছুকে সামনে রেখে করিমগঞ্জ শহরে দীপাবলির আগের দিন মাটির প্রদীপ বিতরণের কার্যসূচি গ্রহণ করে ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলা কমিটি। রবিবার করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দু-হাজারের বেশি মাটির প্রদীপ বিতরণ করেছেন যুবমোর্চার কার্যকর্তারা। মাটির প্রদীপের সঙ্গে দেওয়া হয় সলতেও৷ কার্যসূচি পালন করতে গিয়ে যুবমোর্চার কর্যকর্তারা বলেন, করিমগঞ্জে মাটির কাজের সঙ্গে জড়িত শিল্পীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ৷ তাই তাঁদের হাতে তৈরি প্রদীপ কিনে ব্যবহার করলে আলোর উৎসব দীপাবলির আনন্দ সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যেও সঞ্চারিত হবে৷ এ জন্য মাটির প্রদীপ ব্যবহার করে দীপাবলি উৎসব উদযাপন করার জন্য তাঁরা সর্বসাধারণের কাছে আহ্বান জানান৷

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top