News Flash

  • Home
  • দিনের খবর
  • রাত পোহালেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ভারী বৃষ্টির সতর্কতা
Image

রাত পোহালেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.) : সাইক্লোন সিত্রাং আছড়ে পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে। তার প্রভাবে রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের ভোলবদল। মেঘের চাদরে ঢাকল শহরের আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই অতি গভীর নিম্নচাপ দ্রুত পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, ঝড়ের গতিবিধি মোতাবেক বাংলার উপকূলে তার আছড়ে পড়ার আশঙ্কা কম। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ওপার বাংলায়। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও তার প্রভাব থেকে রেহাই পাবে না বাংলা। তাণ্ডব চলতে পারে সুন্দরবন এলাকায়।

এদিকে, সোমবার অর্থাৎ কালীপুজোর দিন দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, কালীপুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বইবে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top