News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই
Image

মহারাষ্ট্রে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রে একনাথ শিন্দের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার আগের মহা বিকাশ আঘাড়ি সরকারের আরেকটি সিদ্ধান্তকে প্রত্যাহার করল। এখন থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রাজ্যে মামলার জন্য রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। শিন্দে-ফড়নবিস সরকারের এই সিদ্ধান্তকে মহাবিকাশ আঘাড়ি সরকারের জন্য ধাক্কা বলে মনে করা হচ্ছে।

মহাবিকাশ আঘাড়ি সরকার ২১ অক্টোবর, ২০২০-এ সাধারণ সম্মতিতে মহারাষ্ট্রে সিবিআইকে নিষিদ্ধ করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যেকোনো মামলার তদন্তের জন্য সিবিআই-কে রাজ্য সরকারের অনুমতি নেওয়া জরুরি করে দিয়েছিলেন। সেই সময় মহাবিকাশ আঘাড়ির নেতারাও সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে পক্ষপাতমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ করেছিলেন।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস শুক্রবার রাজ্যে সিবিআই তদন্তের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন। এখন থেকে শিন্দে-ফড়নবীস সরকারের এই সিদ্ধান্তে সিবিআই ফের তদন্তের অধিকার পেল।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top