News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজয় নদীতে বিবস্ত্র অবস্থায় যুবতী উদ্ধার
Image

বিশালগড়ে বিজয় নদীতে বিবস্ত্র অবস্থায় যুবতী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷  বিশালগড়ের দুর্গানগর বিজয় নদী থেকে নগ্ণ অবস্থায় উদ্ধার এক অজ্ঞাত পরিচিত যুবতী৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন প্রত্যক্ষ করে বিশালগড়ের দুর্গানগর শিবনগর বিজয় নদীর জল দিয়ে নগ্ণ অবস্থায় এক অজ্ঞাত পরিচিত জনজাতি যুবতি ভেসে আসছে৷ তখন এলাকার মহিলারা ঐ যুবতিকে উদ্ধার করে৷ স্থানীয়রা ঐ যুবতীকে জিজ্ঞাসাবাদ চালালেও ঐ যুবতি কোন কিছু বলতে নারাজ৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ জানা যায় ঐ যুবতীর শরীরে বেশকিছু ক্ষতর চিহ্ণ রয়েছে৷ এলাকাবাসীদের ধারনা হয়তো বা ঐ যুবতীর সাথে কেউ কোন খারাপ কাজ করেছে৷ তারপর যুবতীকে নদীর জলে ফেলে দিয়েছে৷ ঐ যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top